Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি এলাকায় পৌঁছালে ফাতেমা বেগম তার সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ওই নারী ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button