Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

‘স্বরাষ্ট্রমন্ত্রী নিজ জেলায় মাদক বন্ধ করতে পারে না, সারাদেশে কীভাবে করবে?’

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: নিজ জেলার মাদক সমস্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সারাদেশে মাদক নির্মূল কীভাবে সম্ভব—এমন প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা’ শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাহিদ ইসলাম বলেন, কয়েক দিন আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দলেরই এক সংসদ সদস্য কক্সবাজারকে মাদক কারবারের সূতিকাগার হিসেবে উল্লেখ করেছেন। এমন অবস্থায় নিজ জেলার মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

তিনি বলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাব, আগে কক্সবাজারের মাদক কারবার বন্ধ করুন। এরপর সারাদেশে মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নিন।”

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার কালীগঞ্জ থেকে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নেওয়া এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় কর্মসূচি অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button