Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

নাটোরে সহপাঠীর প্রেমপ্রস্তাব প্রত্যাখান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর বিষপান

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর বিষপানের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে উপজেলার চরজাজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অসুস্থ শিক্ষার্থী রাকিব (১১) উপজেলার চরজাজিরা গ্রামের রফিজের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন হঠাৎ শ্রেণিকক্ষের ভেতরেই রাকিব বিষপান করে। বিষয়টি বুঝতে পেরে শিক্ষক ও সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন আলোচনা চলছে। সহপাঠীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কজনিত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানা বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিতভাবে বলা সম্ভব হয়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবার তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button