Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

পরীক্ষায় নকলের দায়ে এইচএসসির এক কেন্দ্রে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চারজন ছাত্র এবং একজন ছাত্রী রয়েছেন।

সোমবার (৬ জুলাই) উপজেলার পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়। এছাড়া একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করলে পরীক্ষার বিধিমালা অনুযায়ী মোট পাঁচজনকে বহিষ্কারের নির্দেশ দেন তিনি।

বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।

দেওয়ানগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বিষয়টি নিশ্চিত করে জানান, ইউএনওর নির্দেশনা অনুযায়ী পরীক্ষার নিয়ম ভঙ্গের দায়ে ওই পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ দেওয়া হবে না। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে এবং এ তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button