Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

সাসপেন্ড হয়েছে শাওনের ফেসবুক একাউন্ট

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মধ্যে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্টটি আর দেখা যাচ্ছে না। এ বিষয়ে লেখক তামান্না সেতু দাবি করেছেন, বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ শাওনের অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করেছে।

রোববার (৫ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তামান্না সেতু জানান, আলোচিত পোস্টটি শাওন নিজে মুছে দেননি। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি শাওন ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর এবং আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাওনসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা। অভিযোগে বলা হয়, এসব বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাও অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ফলে অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়টি আপাতত তামান্না সেতুর দাবির ওপরই নির্ভর করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button