Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে তিনি দাবি করেন, নিজের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত আটটি যুদ্ধ বন্ধ করতে ভূমিকা রেখেছেন। তবে এত কিছুর পরও নোবেল শান্তি পুরস্কার তার ভাগ্যে জোটেনি বলে মন্তব্য করেন তিনি।

ইউএস-২৫০ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি অন্তত আটটি যুদ্ধ মিটিয়েছি, কিন্তু তারপরও আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি।’ তার এ মন্তব্যের পর উপস্থিত সমর্থকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

বক্তৃতার বড় একটি অংশে ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতি, বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনে নেওয়া উদ্যোগ এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার কথা তুলে ধরেন। তার দাবি, সময়োপযোগী সিদ্ধান্ত ও উদ্যোগের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।

তবে বিশ্লেষকদের একটি অংশ ট্রাম্পের ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে তার রাজনৈতিক বক্তব্যের অংশ এবং অতিরঞ্জিত মন্তব্য হিসেবে দেখছেন।

এর আগেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে আব্রাহাম অ্যাকর্ডসসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত দাবি করেছিলেন ট্রাম্প। স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর মঞ্চেও তিনি একই প্রসঙ্গ হাস্যরসের সঙ্গে আবারও তুলে ধরেন।

এদিকে, ট্রাম্পের এই বক্তব্য ও নোবেল প্রসঙ্গের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button