Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরীক্ষার্থীর

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে নির্ধারিত সময়ের অনেক পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোয় এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি শাহনাজ খাতুন নামে এক শিক্ষার্থী।

শনিবার (৪ জুলাই) সদর উপজেলার নবাবগঞ্জ সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল শাহনাজের। তবে পরীক্ষা শেষ হতে মাত্র আধাঘণ্টা বাকি থাকতে তিনি কেন্দ্রে পৌঁছান। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কেন্দ্র কর্তৃপক্ষ তাকে পরীক্ষার হলে প্রবেশের অনুমতি দেয়নি।

পরীক্ষায় অংশ নিতে না পেরে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষার্থী। তিনি জানান, শনিবার পরীক্ষা অনুষ্ঠিত হবে—এমনটি তিনি কল্পনাও করেননি। দীর্ঘদিন ধরে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রুটিনটি ভালোভাবে খেয়াল করেননি। পরে বিষয়টি জানতে পেরে দ্রুত কেন্দ্রে এলেও তখন অনেক দেরি হয়ে যায়। ফলে তাকে আর পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এ ঘটনায় একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষ সুযোগ দেওয়ার আবেদন জানান।

নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রের সচিব আমানুল্লাহ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ফোন করে বিষয়টি অবহিত করেন। তবে সরকারি বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের অনেক পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিধান নেই। তিনি আরও জানান, শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি পাওয়া গেলে কেবল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

সংশ্লিষ্ট খবর

Back to top button