Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

খামেনির জানাজা উপলক্ষে ইরানকে ‘এক সপ্তাহের ছুটি’ দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন উপলক্ষে দেশটির সরকার এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর জাতীয় স্মৃতিসৌধে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। বক্তব্যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, ঐতিহাসিক যুদ্ধজয় এবং বৈশ্বিক অবস্থান নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলেছি। দুই বিশ্বযুদ্ধ ও শীতল যুদ্ধের পর আমরা আমাদের শত্রুদের ইতিহাসের বাইরে ঠেলে দিয়েছি।” একই সঙ্গে তিনি ভেনেজুয়েলা ও ইরান প্রসঙ্গ টেনে দাবি করেন, এসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী।

ট্রাম্প আরও বলেন, “ইরান একটি চুক্তির জন্য মুখিয়ে আছে। তারা মনেপ্রাণে সমঝোতা চায়। আমরা তাদের জানাজা ও শোকের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি, কারণ আমরা উদার।”

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে পুরোনো প্রজাতন্ত্র এবং সবচেয়ে মুক্ত ও স্বাধীন জনগণের দেশ। তিনি দেশটির সংবিধানকে বিশ্বের সবচেয়ে ন্যায়নিষ্ঠ ও সহনশীল সংবিধান বলেও মন্তব্য করেন।

এদিকে প্রতিবেদনে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন এবং তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির মরদেহ ফ্রিজারে সংরক্ষণ করা হয়েছিল এবং পরে তার দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে ৪ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত ছয় দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট খবর

Back to top button