Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর দেওয়া যৌথ সংবাদ বিবৃতিতে তিনি দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বক্তব্যের শুরুতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’ তিনি জাপানের প্রতিনিধি দল, আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত গণমাধ্যমকর্মীদের স্বাগত জানান। পাশাপাশি বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরকে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

জবাবে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও মোদির এই সম্বোধনের প্রসঙ্গ টেনে বলেন, দুই দেশের সম্পর্ককে ভাই-বোনের আন্তরিকতার মতো আরও দৃঢ় ও ঘনিষ্ঠ করার বিষয়ে তারা একমত হয়েছেন।

যৌথ সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত বিষয়ে ভারত ও জাপানের দৃষ্টিভঙ্গির মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। তিনি জানান, দুই দেশ কৌশলগত অংশীদারত্ব আরও শক্তিশালী করতে এবং সহযোগিতার কয়েকটি অগ্রাধিকারমূলক ক্ষেত্র নির্ধারণে সম্মত হয়েছে।

তিনি আরও বলেন, জাপানের হালনাগাদ ‘ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো-প্যাসিফিক (এফওআইপি)’ ভিশনের সঙ্গে ভারতের ‘মহাসাগর’ উদ্যোগের ঘনিষ্ঠ সামঞ্জস্য রয়েছে। এ কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা জোরদারে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণে দুই দেশ একসঙ্গে কাজ করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button