Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

‘অনেকে সন্তানের জন্য অপেক্ষা করে, আর কেউ কেউ ফেলে যায়’

বাংলা টিভি ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর খাদ্য গুদামের সামনে ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রথমে মরদেহটি দেখতে পান হাবিবুর রহমান নামের এক ব্যক্তি। তিনি জানান, প্রতিদিনের মতো সকালে ময়লার ভাগাড়ে আবর্জনা কুড়াতে গিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি খুলতেই ভেতরে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ পাওয়া যায়। বিষয়টি দেখে তিনি আতঙ্কিত হয়ে স্থানীয়দের খবর দেন, পরে তারা পুলিশকে অবহিত করেন।

স্থানীয় বাসিন্দা আতাহার ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে বলেন, অনেক দম্পতি সন্তান পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেন। অথচ কেউ একজন জন্ম নেওয়া একটি নবজাতককে এভাবে ফেলে দিতে পারে—এটি অত্যন্ত নির্মম ও হৃদয়বিদারক।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button