Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত

বাংলা টিভি ডেস্ক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফর সম্পূর্ণ সফল হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর বারিধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ–মিয়ানমার–চীন অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে তিন দেশের জনগণই এর সুফল ভোগ করবে। আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

তিস্তা প্রকল্প প্রসঙ্গে ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে এ প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, টেকসই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আগে এর বৈজ্ঞানিক সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ বিষয়ে চীন বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহী।

তার ভাষায়, অতীতে তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই নিয়ে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা থাকলেও এবার বিষয়টি দুই দেশের সরকার পর্যায়ে অগ্রসর হয়েছে। নদী ব্যবস্থাপনায় প্রযুক্তিগত সহায়তা দিতে চীন সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি দিয়েছে বলেও তিনি জানান।

দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত আলোচনা চলছে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। তিনি আরও দাবি করেন, শি জিনপিং এবং তারেক রহমানের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, যেমন “টু প্লাস টু” আলোচনা ও সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে, যা দুই দেশের পারস্পরিক আস্থা আরও জোরদার করেছে।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রতি চীন পূর্ণ সমর্থন জানায়।

এছাড়া তিনি জানান, ব্রিকস জোটে বাংলাদেশের সদস্যপদ লাভের প্রচেষ্টায় চীন সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button