Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

লাল কার্ডের ধাক্কা সামলাতে দর্শকদের ১ মিলিয়ন ডলারের ফ্রি পিৎজা দেবে ডেমিনোজ

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুন লাল কার্ড দেখার পর সমর্থকদের জন্য আগেই দেওয়া বিশেষ প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বিশ্বখ্যাত পিৎজা চেইন ডমিনোজ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো খেলোয়াড় ম্যাচে লাল কার্ড দেখলে তারা মোট ১০ লাখ ডলার মূল্যের ‘ইমার্জেন্সি পিৎজা’ ফুটবলপ্রেমীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করবে। বুধবার (১ জুলাই) বালোগুনের লাল কার্ড পাওয়ার মধ্য দিয়ে সেই শর্ত পূরণ হওয়ায় এবার ৬০ হাজারের বেশি ফ্রি মিডিয়াম সাইজের পিৎজা বিতরণ করা হবে।

তবে এটি তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নয়। বিশ্বকাপ শুরুর আগেই গত মে মাসে ডমিনোজ এই প্রচারণার ঘোষণা দিয়েছিল। যুক্তরাষ্ট্র জাতীয় দলের পারফরম্যান্সকে ঘিরে সমর্থকদের জন্য এটি ছিল একটি বিশেষ প্রচারণামূলক উদ্যোগ।

ম্যাচে দ্বিতীয়ার্ধে বালোগুন মাঠ ছাড়লেও তার লাল কার্ড যুক্তরাষ্ট্রের জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরও দুর্দান্ত লড়াই চালিয়ে যায় তারা। ম্যাচের ৮২তম মিনিটে মালিক টিলম্যানের ফ্রি-কিক থেকে গোল করে যুক্তরাষ্ট্র জয় নিশ্চিত করে। এই জয়ে তারা বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় তুলে নেয় এবং রাউন্ড অব ১৬-এ জায়গা নিশ্চিত করে।

ঐতিহাসিক এই জয়ের আনন্দের পাশাপাশি মার্কিন সমর্থকরা এখন ডমিনোজের ফ্রি পিৎজার অফারও উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

ডমিনোজ এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র দলের কোনো খেলোয়াড় লাল কার্ড দেখলে ১০ লাখ ডলার মূল্যের ‘ইমার্জেন্সি পিৎজা’ দিয়ে সমর্থকদের হতাশা কিছুটা হলেও কমিয়ে দেওয়াই ছিল তাদের পরিকল্পনা।

এ ছাড়া ‘স্যাটারডেস ফুটবল’-এর সঙ্গে যৌথভাবে ডমিনোজ একটি সীমিত সংস্করণের জার্সি, ক্যাপ ও স্লাইডস বাজারে এনেছে, যা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, বালোগুনের লাল কার্ড যুক্তরাষ্ট্রের জন্য নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ম্যাচে এটি ছিল তার টুর্নামেন্টের তৃতীয় গোলের পর লাল কার্ডের ঘটনা। ফাউলের ধরন পর্যালোচনার পর শৃঙ্খলা কমিটি চাইলে তাকে পরবর্তী দুই বা তার বেশি ম্যাচে নিষিদ্ধ করতে পারে, যা নকআউট পর্বে যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হতে পারে।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button