Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে পশ্চিমবঙ্গে ৫০০ কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে পাঠানো এসব আম ভারতের বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আমগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশন এবং সহকারী হাইকমিশনের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হয়। উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে আম্রপালি ও হাঁড়িভাঙ্গা জাত।

জানা গেছে, মোট ১০০টি কার্টনে প্রতিটিতে ৫ কেজি করে সর্বমোট ৫০০ কেজি আম পাঠানো হয়েছে।

এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য ১০০ কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। অবশিষ্ট ৪০০ কেজি আম পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সৌজন্য উপহার হিসেবে বিতরণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button