Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

বাংলা টিভি ডেস্ক: সংসদে বিএনপির এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও এমপি আখতার হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) সংসদ ভবনে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একপর্যায়ে এমন মন্তব্য করেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই আহতদের ২০ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত ভাতা রাখা হয়েছে। সংসদ সদস্য ফজলুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে যেয়ে জুলাইকে অপমান করেছেন। মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করে দেখার সুযোগ নেই।

জুলাই জাদুঘর দ্রুততম সময়ে উদ্বোধনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম সচল রাখতে হবে। জুলাই জাদুঘর দ্রুত খুলে দিতে হবে, না হলে অনেক স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যেতে পারে।

এ সময় বছর শেষে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে উল্লেখ করে আখতার আরও বলেন, সবমিলিয়ে বড় ধরনের ঘাটতি বাজেট পাস হয়েছে। আমরা ১ বছর এটি পর্যবেক্ষণ করতে চাই।

সরকারি দল এবং বিরোধী দলের সদস্যদের মধ্যে যাতে কোনো বৈষম্য না রাখা হয়, সেই প্রস্তাব করেছেন বলেও তিনি মন্তব্য করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button