Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

বাংলাদেশে পাঠানোর জন্য ২০টি রেলকোচ প্রস্তুত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত থেকে বাংলাদেশে রেলপথে ব্যবহারের জন্য ২০টি ব্রডগেজ কোচ শিগগিরই পাঠানো হচ্ছে। ভারতীয় রেল বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চলতি জুলাই মাসের মধ্যেই প্রথম চালান হিসেবে এসব কোচ বাংলাদেশে পৌঁছাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে তৎকালীন সরকার ভারতের রাষ্ট্রায়ত্ত রপ্তানি সংস্থা রাইটসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় মোট ২০০টি রেলকোচ বাংলাদেশকে সরবরাহ করার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ১২০টি ব্রডগেজ যাত্রী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ।

চুক্তি অনুযায়ী এই প্রকল্পের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৯১৫ কোটি রুপি। অর্থায়নে সহযোগিতা করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)।

ভারতের কেন্দ্রীয় রেল দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ইকোনমিক টাইমসকে জানান, প্রথম ধাপে ২০টি ব্রডগেজ কোচ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং এগুলো জুলাইয়ের যেকোনো সময় বাংলাদেশে পাঠানো হবে। তার ভাষ্য অনুযায়ী, পরবর্তী চালানগুলো আগামী ৩৬ মাসের মধ্যে পর্যায়ক্রমে সরবরাহ করা হবে।

প্রথম ব্যাচের এই কোচগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ কারখানায় নির্মিত হয়েছে। পরবর্তী ধাপের কোচও একই কারখানায় তৈরি হবে।

কর্মকর্তারা আরও জানান, প্রতিটি কোচের জন্য ১৪ বছরের ওয়ারেন্টি থাকবে।

চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলপথে অবকাঠামোগত সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button