Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

‘খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে’

বাংলা টিভি ডেস্ক: খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমানের সিগারেটের ক্ষেত্রে অতিরিক্ত ৮০ পয়সা গুনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার দাবি, এই অতিরিক্ত অর্থ সরকার পাচ্ছে না, ফলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, বাজেট তখনই কার্যকর হবে যখন তা বাস্তবায়নযোগ্য হবে। তবে সরকারের প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ বাস্তবে অর্জন করা কঠিন হবে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, বাজেট ৬ লাখ ৩০ হাজার কোটি টাকায় সীমিত রাখলে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের চাপ কমানো সম্ভব হতো।

তিনি আরও বলেন, কর ও মূল্য নির্ধারণে কিছু পণ্যে সমন্বয় প্রয়োজন রয়েছে। বিশেষ করে খুচরা পয়সা ব্যবস্থার কারণে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

উদাহরণ হিসেবে তিনি বলেন, একটি নিম্নমানের সিগারেটের দাম ৬ টাকা ২০ পয়সা হলেও খুচরা পয়সা না থাকায় ক্রেতাদের ৭ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ফলে ৮০ পয়সা সরকার রাজস্ব হিসেবে পাচ্ছে না। তার হিসাব অনুযায়ী, এই ক্ষতি পূরণ করা গেলে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব।

বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং বাজেট ব্যবস্থাপনায় বাস্তবসম্মত সমন্বয়ের আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button