Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

গাইবান্ধায় স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা; আটক স্বামী

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী দুলালি বেগমকে ছুরিকাঘাত করে পালানোর সময় স্বামী বিরাজ মিয়া আটক করে পুলিশের সোর্পদ করেছে স্থানীয় জনতা।

সোমবার (২৯ জুন) বিকেলে ৫টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামের এ ঘটনা ঘটে।

আটককৃত রিরাজের বাড়ী উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের সদর কলনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।

নিহত দুলালি বেগম রামনাথপুর গ্রামের দুদু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। এসময় স্বামী বিরাজ পালিয়ে একটি পাটক্ষেতে আত্মগোপন করা চেষ্টা করলে জনতা ধাওয়া করে আটক করে পুলিশে সোর্পদ করেন।

এর আগে প্রায় ১০-১২ বছর আগে বিরাজ তার শাশুড়ি সেলিনা বেগমকে একই ভাবেহত্যা করেছিল। এ মামলায় কারাগারে আটক থাকাকালে স্ত্রী দুলালি বেগম তাকে জামিনের ছেড়ে নিয়ে আসে। এরপর আজ তারই ছুরিকাঘাত করে মায়ের মতোই স্ত্রী দুালালি বেগমও হত্যা করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, জনতার সহায়তায় অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button