Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিখেলাধুলাফুটবলরাজনীতি

ব্রাজিলকে শুভকামনা জানালেন রুমিন ফারহানা

বাংলা টিভি ডেস্ক: দেশের সাধারণ মানুষদের মতো এবার ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় গা ভাসালেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ম্যাচের আগে প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এশিয়ার পরাশক্তি জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের রেকর্ড চ্যাম্পিয়ন ব্রাজিল। হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচটি শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে ব্রাজিলের জার্সি ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছেন ব্যারিস্টার রুমিন ফারহান।

ছবির ক্যাপশনের তিনি লিখেছেন, “All the best team Brazil”

সংশ্লিষ্ট খবর

Back to top button