Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিল ও জাপানের বহুল প্রতীক্ষিত লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই সম্ভাব্য ফল নিয়ে চলছে নানা বিশ্লেষণ। সেই আলোচনায় এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), যার পূর্বাভাসে জয়ের পাল্লা ভারী রাখা হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের দিকে।

এআই বিশ্লেষণ অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫ থেকে ২০ শতাংশ। একই সঙ্গে ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও ১৫ থেকে ২০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবে এআইয়ের পূর্বাভাস ২-১ ব্যবধানে ব্রাজিলের জয়। এতে ব্রাজিলের হয়ে গোল করতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়া। আর জাপানের সম্ভাব্য গোলদাতা হিসেবে রাখা হয়েছে আয়াসে উয়েদাকে।

তবে বিশ্লেষণে এটিও বলা হয়েছে, ম্যাচের শুরুতে দুই দল যদি রক্ষণাত্মক কৌশল অবলম্বন করে, তাহলে গোলের সংখ্যা কম হতে পারে। সেক্ষেত্রে ১-০ ব্যবধানে ব্রাজিলের জয় কিংবা অতিরিক্ত সময়ে ম্যাচের নিষ্পত্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

গ্রুপ পর্বে ব্রাজিলের আক্রমণভাগ ছিল দুর্দান্ত ছন্দে। দ্রুতগতির আক্রমণ, বলের দখল এবং গোল করার সক্ষমতার কারণে ফুটবল বিশ্লেষকদের বড় একটি অংশও সেলেসাওদের এগিয়ে রাখছেন।

বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় মাঠে গড়াবে ম্যাচটি। দেশের দর্শকরা সময় টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসে সরাসরি খেলা দেখতে পারবেন। এছাড়া নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপেও ম্যাচটি উপভোগের সুযোগ থাকবে।

তবে জাপানকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং বড় দলকে চমকে দেওয়ার অভিজ্ঞতা সামুরাই ব্লুদের অন্যতম শক্তি। ফলে নকআউটের এই ম্যাচে ব্রাজিলকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button