Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কুড়িগ্রামে বজ্রপাতে রিকশাচালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বজ্রপাতে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম হাবিজুর রহমান। তিনি রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ছেলে।

স্থানীয়রা জানান, হাবিজুর রহমান ছিলেন একজন পরিশ্রমী রিকশাচালক। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র ভরসা হিসেবে তিনি প্রতিদিনের মতো বৃষ্টির মধ্যেও কাজে বের হন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

স্বজনরা জানান, হাবিজুর রহমানের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি চরম সংকটে পড়েছে।

এদিকে, তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এলাকাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেছেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার প্রার্থনা করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button