Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

সংসদে সময় বণ্টনে নজিরবিহীন বৈষম্য করা হচ্ছে: জামায়াত

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সরকারদলীয় সদস্যদের, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় কথা বলার সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার সংসদ ভবন চত্বরে এক ব্রিফিংয়ে জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান এ অভিযোগ করেন।

তিনি বলেন, রবিবার সংসদে বিরোধীদলের সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট করে কেটে নেওয়া হয়। সেদিন তাদের মাত্র তিনজন সদস্য বক্তব্য দেওয়ার সুযোগ পান। বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত ৪০ মিনিটের পরিবর্তে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য দেন।

রাত ১০টার পরও সরকারদলীয় সদস্যদের বক্তব্যের সুযোগ দেওয়া হয়, যা পূর্ববর্তী সমঝোতার পরিপন্থী বলে দাবি করেন তিনি।

বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান নাজিবুর রহমান। বলেন, কার্যপ্রণালী বিধির ৭৭ বিধি অনুসরণ না করেই সংসদে বিল আনা হচ্ছে। সংসদ সদস্যদের বিল পর্যালোচনা ও আপত্তি জানানোর জন্য প্রয়োজনীয় সময় ও কাগজপত্র দেওয়া হচ্ছে না।

পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলের সিনিয়র সদস্য শাহজাহান চৌধুরীকে বক্তব্যের সুযোগ না দেওয়ার তারা সংসদ থেকে ওয়াকআউট করেন বলে জানান তিনি।

ব্রিফিংয়ে আরো বলা হয়, সংসদে সময় ব্যবস্থাপনায় এমন ঘটনা দেশের পার্লামেন্টের ইতিহাসে দৃষ্টান্তহীন। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলাই বিরোধীদলের দায়িত্ব। সেই সুযোগ বাধাগ্রস্ত হলে সংসদের ভেতরে ও বাইরে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button