Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়া

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে গরুর মাংস রান্নার অভিযোগে তিন নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার তারা একটি গোপন তথ্য পান যে, একটি বাড়িতে রান্নার জন্য গরুর মাংস আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানের সময় বাড়িতে থাকা চারজন পুরুষ পালিয়ে যান বলে দাবি করেছে পুলিশ। এ সময় বাড়িতে থাকা তিন নারীও সরে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, তল্লাশিতে একটি পাতিলে রান্না করা মাংস এবং একটি পলিথিন ব্যাগে কাঁচা মাংস উদ্ধার করা হয়।

জেলার পুলিশ সুপার অভিষেক সিং জানান, জিজ্ঞাসাবাদে আটক নারীরা স্বীকার করেছেন যে মাংসটি গরুর এবং পরিবারের এক সদস্য রাজ্যের বাইরে থেকে তা এনেছিলেন। উদ্ধার করা মাংস পরীক্ষার জন্য ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় তিন নারীর বিরুদ্ধে উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের স্বামী ও মুম্বাইয়ে কর্মরত এক আত্মীয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বাড়িটি থেকে প্রায় এক কেজি রান্না করা এবং এক কেজি কাঁচা মাংস উদ্ধার করা হয়েছে।

এছাড়া উদ্ধার হওয়া মাংস কোথা থেকে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিবার এর আগেও গরুর মাংস সংগ্রহ বা ব্যবহার করেছিল কি না, সে বিষয়েও পৃথক তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংশ্লিষ্ট খবর

Back to top button