Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যদেশবাংলাবাংলাদেশরাজনীতি

সততার সাথে প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করতে চান আতিকুল

 

রাজধানী ঢাকার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়নে ও দক্ষতার সঙ্গে কাজ করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম।
রোববার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখন মঙ্গা, বিদ্যুৎ সমস্যা, ছিটমহল সমস্যা এবং জালাও-পোড়াও দূর হয়েছে। এখন ঢাকাবাসী চায় একটি দখলমুক্ত ফুটপাত, খেলার মাঠ, জলজট মুক্ত, যানযট ও মশামুক্ত একটি নগরী। এগুলো তাদের যৌক্তিক দাবি। আমরা যদি মিলেমিশে এক হয়ে সবাই কাজ করতে পারি তাহলে এ সমস্যা দূর করতে পারব।

তিনি বলেন, কথা বলা সহজ, কিন্তু করা কঠিন। সেই কঠিন কিন্তু কঠিন না যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি। আমার বাবা-মা শিখিয়েছেন কীভাবে সততার সঙ্গে কাজ করতে হয়। তাই আমি কথা দিতে চাই আমার সততা এবং সাহস দিয়ে ঢাকাকে একটি সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে পারব। এ সময় আতিকুল ইসলামকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ।

অনুষ্ঠানের আতিকুল ইসলামের নির্বাচনী উপদেষ্টা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button