Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা সর্বজনবিদিত। বিশেষ করে আর্জেন্টিনাকে ঘিরে বাংলাদেশে রয়েছে বিপুল সমর্থকগোষ্ঠী, যা বিশ্বের মধ্যেও আলোচনার বিষয়।

ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের এই আবেগ ও উদযাপন এখন বিশ্বজুড়ে পরিচিত। আর্জেন্টিনা দল ও তাদের কোচ-খেলোয়াড়রাও বিষয়টি সম্পর্কে অবগত। এর আগেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশি সমর্থকদের প্রসঙ্গে কথা বলেছেন।

এবার বাংলাদেশের সমর্থকদের প্রতি নিজের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জর্ডানকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার পর এক সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের ফুটবল ভক্তদের নিয়ে কথা বলেন।

মিক্সড জোনে মার্টিনেজ বলেন, “বাংলাদেশের সমর্থকদের আমি ভালোবাসি। আমি জানি তারা আমাদের জন্য কতটা আবেগপ্রবণ। সেখানে গিয়ে আমি সেটা সরাসরি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।”

তিনি আরও স্মরণ করেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশের সংক্ষিপ্ত সফরের অভিজ্ঞতা, যেখানে তিনি আর্জেন্টিনার প্রতি ভক্তদের ভালোবাসা ও উচ্ছ্বাস কাছ থেকে দেখেছিলেন। তার মতে, বাংলাদেশের এই সমর্থন আর্জেন্টিনা দলের জন্য বিশেষ অনুপ্রেরণা।

সংশ্লিষ্ট খবর

Back to top button