Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

আলগা চুল পরা পছন্দ হয়নি, তাই হবু স্বামীকে হত্যা!

বাংলা টিভি ডেস্ক: ভারতের পুণের ব্যবসায়ী কেতন অগ্রবাল হত্যা মামলায় অভিযুক্ত সিয়া গয়াল পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন।

তার ভাষ্য, বিয়ে করতে তিনি রাজি নন এ কথা পরিবারের কাছে বলার চেয়ে কেতনকে পথ থেকে সরিয়ে দেওয়াই তার কাছে সহজ কাজ মনে হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন লোণবলার লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে কেতন অগ্রবালকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যার অভিযোগে সিয়া গয়াল ও তার প্রেমিক চেতন চৌধরীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যার প্রকৃত উদ্দেশ্য জানতে এখনো তদন্ত চলছে।

জিজ্ঞাসাবাদে সিয়া দাবি করেন, কেতন আলগা চুল (উইগ) ব্যবহার করতেন, যা তার অপছন্দ ছিল।

আলগা চুলের বিষয়টি জানার পরও সিয়া কেনো এ বিয়েতে মত দিয়েছেলন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারের সম্মান ও ভাবমূর্তির কথা ভেবেই বিয়েতে মত দিতে বাধ্য হয়েছিলেন।

পরে সিয়া কেতনকে জানিয়েছিলেন যে তাকে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু কেতন বিয়ে ভাঙতে রাজি হননি। এরপরই তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে তদন্ত সূত্রে জানা গেছে।

তবে কেতনের বাবা বিশাল অগ্রবাল এই দাবি নাকচ করেছেন। তার বক্তব্য, কেতন উইগ ব্যবহার করতেন এ তথ্য সিয়ার পরিবার আগেই জানত এবং তখন এ নিয়ে কোনো আপত্তিও তোলেনি। তাই আলগা চুলকে হত্যার কারণ হিসেবে দেখানো ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।

এদিকে তদন্তে উঠে এসেছে, সিয়া ও চেতন চৌধরীর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের সদস্যরাও বিষয়টি জানতেন। কিন্তু আর্থিক বৈষম্যের কারণে ওই সম্পর্ক মেনে নেয়নি পরিবার।

তদন্তকারীদের ধারণা, সিয়াকে চেতনের কাছ থেকে দূরে রাখতে কেতন অগ্রবালের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়েছিল। শেষ পর্যন্ত সেই পরিস্থিতিই ভয়াবহ হত্যাকাণ্ডে রূপ নেয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সিয়া ও চেতনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি সিয়ার ভাই সাহিল গয়ালকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button