Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বিএনপির সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ, খুনিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টার দিকে গাইবান্ধা পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলিটিতে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা খুনিদের গ্রেপ্তার করো, শাস্তি দাও, স্লোগান দেন।

উল্লেখ্য, গত রোববার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির কথিত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ইসলাম নিহত হন। একই ঘটনায় সংগঠনের আরও এক কর্মী গুরুতর আহত হন। এ নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই আজকের কর্মসূচি।

উক্ত বিক্ষোভ মিছিলে বক্তারা সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button