Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলা টিভি ডেস্ক: বৈশ্বিক সার ও জ্বালানি বাজারের অস্থিরতা কাটানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জীবিকা সুরক্ষায় বাংলাদেশকে জরুরি সহায়তা হিসেবে প্রায় ১১০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা) দিচ্ছে বিশ্বব্যাংক।

শুক্রবার (২৬ জুন) বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের দুটি প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদনের কথা বলা হয়েছে।

এতে বলা হয়েছে, খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্পের আওতায় ৩০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমের জন্য প্রয়োজনীয় সার আমদানিতে সহায়তা করবে।

এছাড়া জরুরি সাড়াদান প্রকল্পের আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলারের ঋণ দেবে বিশ্ব ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে নগদ সহায়তা দিতে এ অর্থ কাজে দেবে। তাতে সংকটের সময়েও চাকরি বা কর্মসংস্থান টিকে থাকবে এবং মানুষের আয়-রোজগার সচল থাকবে।

তাছাড়া খাবার, ওষুধ, চিকিৎসার সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবাগুলো যেন চালু থাকে, সেজন্য প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্প মেটানো হবে।

এ প্রকল্পের পুরো অর্থ আগামী বুধবারের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button