Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিআওয়ামী লীগ

টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় পোলট্রি খামারের টিনের চাল থেকে পড়ে মো. জাকির হোসেন (৩২) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা মারা গেছেন। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পুরুরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জাকির হোসেন উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের আবু সাইদের ছেলে। এ ছাড়া তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন একটি পোলট্রি খামারের টিনের চালে উঠে ফ্যান মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামা আশফাক আল মামুন তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button