Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

টঙ্গীতে তেলবাহী লরির চাপায় মোটরসাইকেল চালক নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীতে তেলবাহী লরির চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন কলেজ গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম (২০) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার আলম মার্কেট এলাকার আব্দুর রফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো-ঢ-১২-০০৬৯) কলেজ গেইট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চালক সিয়ামকে চাপা দেয়। এতে লরির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তার কোমর গুরুতরভাবে থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারাত্মক আহত হন।

পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ঘাতক লরিচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button