Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধস্লাইডার

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

বাংলা টিভি ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে রায়পুর পৌরসভার ধানহাটা এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুমিল্লার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের শাহিনুর বেগম এবং তার দুই মেয়ে সায়মা আক্তার ও ইকরা। তারা ওই বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেম সংক্রান্ত বিরোধ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button