Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশে ভারত থেকে ট্রেনের কোচ রপ্তানি আবার শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথমবারের মতো ভারতীয় রেল কোচ দেশে আসছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস

প্রতিবেদন অনুযায়ী, আগামী জুলাই মাসে ২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ বাংলাদেশে পাঠানো হবে। বুধবার (২৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রেলওয়ের রপ্তানি বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এসব কোচ ইতোমধ্যে রপ্তানির জন্য প্রস্তুত রয়েছে।

জানা গেছে, ৯১৫ কোটি রুপির একটি চুক্তির আওতায় বাংলাদেশ মোট ২০০টি ব্রডগেজ কোচ কিনছে ভারতের কাছ থেকে। এর অংশ হিসেবেই প্রথম ধাপে ২০টি কোচ পাঠানো হচ্ছে।

এই প্রকল্পে অর্থায়ন করছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভারত এই কোচ নির্মাণের কাজ পায়।

ভারতীয় রেলওয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়, প্রাথমিক ব্যাচের কোচগুলো তৈরি করা হচ্ছে পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ কারখানায়। চলতি বছরের জুলাইয়ের মধ্যেই প্রথম রেক প্রস্তুত হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রকল্পে কিছুটা ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে।

এর আগে ভারত বাংলাদেশে ১২০টি ব্রডগেজ কোচ, ২৫টি লোকোমোটিভ ইঞ্জিন এবং আরও কিছু রেল সরঞ্জাম সরবরাহ করেছিল। সর্বশেষ চুক্তির আওতায় কোচ সরবরাহের পাশাপাশি ডিজাইন সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ ও প্রশিক্ষণও দেবে ভারত।

সংশ্লিষ্ট খবর

Back to top button