Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
প্রধানমন্ত্রী

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক: চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান।

স্টেশনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে বিশেষ মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাই গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি ও তার সফরসঙ্গীরা সেখানেই অবস্থান করবেন।

এর আগে একই দিন দুপুরে দালিয়ান উত্তর রেলওয়ে স্টেশন থেকে হাইস্পিড ট্রেনে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সরকারের বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তারা।

দালিয়ানে অবস্থানকালে সকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ শীর্ষক বার্ষিক সভায় অংশ নেন।

এর আগে গত সোমবার মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম মালয়েশিয়া ও চীন সফর বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button