Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

গাইবান্ধায় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় সেই এসিল্যান্ডের বদলি

গাইবান্ধা প্রতিনিধি: অর্পিত সম্পত্তি সংক্রান্ত তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠার পর গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে পঞ্চগড়ের বোদা উপজেলায় নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

বুধবার (২৪ জুন) রংপুর বিভাগের সিনিয়র সহকারী কমিশনার উত্তম কুমার দাশ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে গত ১৮ জুন সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংক্রান্ত তথ্য জানতে ভূমি অফিসে যান দুই সাংবাদিক। এ সময় তাদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে এসিল্যান্ড জসিম উদ্দিনের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ এবং ক্যামেরা ও মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগ ওঠে।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়। গত ২১ জুন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুল ইসলাম গাইবান্ধা সার্কিট হাউজে বিষয়টি তদন্ত করেন।

তবে তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় প্রশাসনিক মহলে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button