Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রেস্টুরেন্ট মালিক আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির উদ্দিন (৪০) নামে এক রেস্টুরেন্ট মালিককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা এলাকার ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন অভিযুক্ত আমির উদ্দিনকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে অভিযুক্তকে আটকের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ওই রেস্টুরেন্টে অগ্নিসংযোগ করেন। এতে রেস্টুরেন্টটি পুরে ছাই হয়ে যায়।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিকটিমকে মেডিকেলের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button