Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

ফিফা ওয়ার্ল্ড কাপ পেজে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবি

বাংলা টিভি ডেস্ক: ফুটবল বিশ্বকাপ মানেই বাংলাদেশের অন্যরকম এক আবেগ। প্রিয় দলের পতাকা, রঙিন সাজসজ্জা আর রাতজাগা উচ্ছ্বাসে বিশ্বকাপ যেন এ দেশের মানুষের জীবনেরই অংশ হয়ে ওঠে। সেই অনন্য ভালোবাসাকেই তুলে ধরে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে ফিফা লিখেছে- ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’ কয়েকটি আকর্ষণীয় ছবির মাধ্যমে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের অসাধারণ উন্মাদনা ও ফুটবলপ্রেমকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে ফিফা।

ফুটবল বিশ্ব বারবারই বাংলাদেশের বিশ্বকাপের জ্বর দেখেছে। বাড়ির ছাড়ে পতাকা, দেয়ালে আলপনা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন সহ বিশ্বকাপকে রাঙিয়ে তুলতে কতোশত আয়োজন। ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে আলাদা সমর্থকগোষ্ঠী আছে এখানে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পর্তুগাল, জার্মান, স্পেন, ফ্রান্সেরও সমর্থক বেড়েছে।

ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও বাংলাদেশের মানুষের আবেগ, ভালোবাসা ও উন্মাদনা বিশ্ব ফুটবল অঙ্গনে বরাবরই বিশেষভাবে নজর কেড়েছে। ফিফার এই স্বীকৃতি প্রমাণ করে, বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের উচ্ছ্বাস কেবল একটি খেলা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এ দেশের সংস্কৃতি ও আবেগেরই এক অনন্য প্রকাশ। বিশ্বকাপ এলেই যে বাংলাদেশ ফুটবলের রঙে রঙিন হয়ে ওঠে, ফিফার এই পোস্ট যেন সেই বাস্তবতাকেই নতুন করে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button