Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorizedগ্রাম বাংলাদেশবাংলা

‘লোভের উর্ধ্বে উঠে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে’

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে পলাশী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে চিটাগাংরোডের মুয়ীদ ফাউন্ডেশনে এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা ইকবাল হোসাইন মনজুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল জব্বার।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্রায় ২৭০ বছর আগের পলাশীর ঐতিহাসিক ট্র্যাজেডি আজও আমাদের দেশের রাজনীতিতে অত্যন্ত প্রাসঙ্গিক। পলাশী কেবল ভাগীরথী নদীর তীরেই সীমাবদ্ধ নয়; বর্তমান বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা ও বুড়িগঙ্গার তীরেও একই ধরনের চক্রান্ত সচল রয়েছে। নব্য সাম্রাজ্যবাদ বা আধিপত্যবাদের রূপ এখন বদলেছে—এখন তারা সরাসরি ভূখণ্ড দখল করে না, বরং দেশের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং সংস্কৃতিকে পর্দার আড়াল থেকে নিজেদের ইশারায় নিয়ন্ত্রণ করে।’

তারা আরো বলেন, ​‘আজকের স্বাধীন বাংলাদেশেও মীর জাফর ও ঘসেটি বেগমদের মতো চরিত্রের অভাব নেই। যারা বিদেশি প্রভুর সেবাদাসত্ব করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দিল্লির আধিপত্যের চরণে সমর্পণ করতে ব্যস্ত।’

9d182aa0 f1d4 41e3 a351 db98af2c7e51

বক্তারা পলাশী দিবসের তাৎপর্য সম্পর্কে বলেন, পলাশী পরাজয় এবং তার থেকে শিক্ষা গ্রহণের জন্য সবার প্রতি আহবান জানান। শুধু সৈন্য বাহিনী থাকলেই হবে না, থাকতে হবে যথাযথ দেশপ্রেম ও দায়িত্ববোধ। লোভের উর্ধ্বে উঠে দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের কারণে পলাশীর পরাজয়ের মতো আর কোনো ঘটনা বাঙালি জাতিকে যেন ভোগ করতে না হয়। সভার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক ও সংগঠক মুহাম্মদ মমিনুল হক সরকার, লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী, সলিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর মালুম, নারায়ণগঞ্জ পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি, সিনিয়র শিক্ষক আবু সাঈদ মুন্না, দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি আজিজ হাকিম প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button