‘আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না’

বাংলা টিভি ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজা শাওন। এবার আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি দলটির উপস্থিতি ও আলোচনাকে ঘিরে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাওন লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি মনে করেন, আওয়ামী লীগ এখনো ব্যাপকভাবে আলোচনায় রয়েছে। তার ভাষায়, দলটি এমনভাবে উপস্থিত রয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
পোস্টে তিনি আরও ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন যে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ব্যাপক আলোচিত করে তুলতে বর্তমান সরকারের ভূমিকাও উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি বলেন, এই আয়োজন আওয়ামী লীগ সরকারের সময়ের চেয়েও বেশি সফল ও আলোচিত হয়েছে।
শাওনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি করেছে।



