Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতবাংলাদেশরাজনীতি

ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে এক সাংবাদিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে মাহফুজুর রহমান শিশির নামে একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ অন্যান্য নেতারা অংশ নেন।

মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সিনিয়র একজনকে কথা বলার জন্য বলা হয়। এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা চালান। এসময় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।

এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে তিনি বলেন, আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button