Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবলখেলাধুলা

বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস মেসির!

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ জে-এর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার ক্যারিয়ারের তৃতীয় পেনাল্টি মিস (টাইব্রেকার বাদে), যা তাকে এই তালিকায় শীর্ষে নিয়ে এসেছে।

এতদিন ঘানার আসামোয়া জিয়ানের সঙ্গে যৌথভাবে দুটি করে পেনাল্টি মিসের রেকর্ড ছিল মেসির। অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টিটি পোস্টের বাইরে মারার মাধ্যমে তিনি এককভাবে এই তালিকার চূড়ায় উঠে এলেন।

এর আগে, ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ও ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে তার বল ঠেকিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষের গোলকিপাররা।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, টাইব্রেকার বাদে ক্যারিয়ারে মোট ৩৩টি পেনাল্টি মিস করেছেন ৩৮ বছর বয়সী মেসি। টাইব্রেকার বাদে তিনি এখন পর্যন্ত মোট ১৪৯টি পেনাল্টি শট নিয়েছেন।

আর্জেন্টিনার হয়ে বর্তমানে পেনাল্টিতে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার (১৩ ম্যাচে ১২ গোল) এবং এনজো ফার্নান্দেজ (১২ ম্যাচে ১১ গোল) বেশ কার্যকর ভূমিকা রাখছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button