Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সোমবার সংসদের সংশ্লিষ্ট দপ্তরে এই উপহার পৌঁছে দেওয়া হয়। সংসদ সূত্র জানায়, প্রতিটি প্যাকেটে ১০ কেজি ওজনের প্রিমিয়াম মানের মৌসুমি আম ছিল। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে এসব উপহার বিতরণ করেন।

সকাল থেকেই সংসদ ভবনের করিডোরে ১০ কেজি ওজনের প্যাকেটগুলো নিয়ে কৌতূহল তৈরি হয় বলে জানা গেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই উপহারের তালিকায় শুধু ভিআইপিরাই নয়, সংসদ সচিবালয়ের বিভিন্ন স্তরের কর্মচারী—ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও অন্তর্ভুক্ত ছিলেন। সমবণ্টনের এই উদ্যোগকে অনেকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন।

সংসদ সচিবালয়ের একজন সহকারী জানান, বড় বড় নেতাদের উপহার সাধারণত দূর থেকেই দেখা হয়, তবে এবার সকল পর্যায়ের কর্মীদের জন্য আম পাঠানোয় তারা খুশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button