Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

বিদায়লগ্নে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

বাংলা টিভি ডেস্ক: সিলেটের কেওয়াছড়া চা-বাগানের এক দরিদ্র শ্রমিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারায় দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। জেলা প্রশাসনের মানবিক উদ্যোগে তার বকেয়া বিল পরিশোধ হওয়ায় কারামুক্ত হন মঙ্গল দাস।

স্থানীয় সূত্রে জানা যায়, কেওয়াছড়া চা-বাগানের বাসিন্দা বিরাশ দাসের ছেলে মঙ্গল দাস বিদ্যুৎ বিল অনাদায়ে গত বছরের ১৮ ডিসেম্বর কারাগারে যান। পরবর্তীতে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম কারাগার পরিদর্শনের সময় বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিক সহায়তার আশ্বাস দেন। এরপর আদালত তাকে জামিন দিলেও বকেয়া পরিশোধ না হওয়ায় পরে আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং চলতি বছরের ১৭ জুন তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

সবশেষে রোববার (২১ জুন) জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে প্রায় ২০ হাজার টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়। বিল পরিশোধের কাগজপত্র আদালতে পৌঁছানোর পর জামিননামা কার্যকর হলে তিনি মুক্তি পান।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা জানান, প্রশাসনিক জটিলতা ও প্রক্রিয়াগত কারণে বিষয়টি সম্পন্ন হতে কিছুটা সময় লেগেছে, তবে বিষয়টি নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সম্প্রতি সিলেট থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। তার এই বদলিকে ঘিরে স্থানীয়ভাবে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কিছু মহলের মতে, সাম্প্রতিক সময়ে ধর্মীয় ও প্রশাসনিক কিছু উদ্যোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটেও এই বদলির বিষয়টি আলোচনায় এসেছে। তবে প্রশাসনিক সূত্র বলছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button