Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

চিড়িয়াখানায় রাশেদ খাঁনকে রেখে আসব ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এক গরুর পাশে

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি একটি সালিশ বৈঠকের ভিডিও ভাইরাল হওয়ার পর শুরু হওয়া সমালোচনা ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে নতুন উত্তাপ তৈরি করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক সালিশ বৈঠকে তিনি এক বিএনপি কর্মীর সঙ্গে উত্তেজিত হয়ে ওঠেন এবং কঠোর ভাষায় কথা বলেন। ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এর প্রেক্ষিতে গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি এমপি হানজালার আচরণকে ‘ম্যানারলেস’ উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানান এবং ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন।

এর জবাবে রোববার দুপুরে এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পাল্টা মন্তব্য করেন। তিনি রাশেদ খানকে নিয়েও ব্যঙ্গাত্মক ভাষায় প্রতিক্রিয়া জানান, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

উভয় পক্ষের এই পাল্টাপাল্টি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, ভাইরাল হওয়া প্রায় এক মিনিটের ভিডিওতে দেখা যায়, সালিশ বৈঠকে এমপি হানজালা উত্তেজিত কণ্ঠে উপস্থিতদের উদ্দেশে কঠোর ভাষায় কথা বলছেন, যা নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button