Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহযোগী নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার আনিস (৩৫) ও হেলপার রতন (৩৫) নিহত হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং হেলপার রতনের বাড়ি কুষ্টিয়ার মিনাপাড়া এলাকায়।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ থেকে পাথর বোঝায় করে নিয়ে ট্রাকটি খুলনা যাচ্ছিল। পথে মধ্যে আজ সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এতে ট্রাকটি আগুন ধরে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও ট্রাক চালক আনিসের মরদেহ উদ্ধার করে। হেলপার রতন পাথরের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button