Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতরাজনীতি

বাবাকে মুক্তিযুদ্ধে ‘শহীদ’ বলার বক্তব্য ছিল অসাবধানতাবশত: জামায়াত এমপি

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে নিজের বাবাকে ‘শহীদ’ দাবি করার বক্তব্যটি অসাবধানতাবশত এসেছে বলে জানিয়েছেন নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম।

শনিবার (২০ জুন) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি তার দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দেন। একইসঙ্গে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিষয়টি স্পিকারকে অবহিত করেছেন বলেও জানিয়েছেন এই সংসদ সদস্য।

আব্দুল মুনতাকিম জানান, তাদের পরিবারে বহু মুক্তিযোদ্ধা রয়েছেন। এ কারণেই তিনি একটি প্রতীকী সংখ্যা উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেন, মামা, চাচা, খালু ও ফুপুদের পরিবার মিলিয়ে তাদের পরিবার মুক্তিযুদ্ধে ত্যাগ স্বীকারকারী একটি পরিবার।

তবে তার বাবা যুদ্ধে শহীদ হয়েছেন— এ কথা বলা ঠিক হয়নি বলে স্বীকার করেন তিনি। মুনতাকিমের ভাষ্য, অসাবধানতাবশত ওই বক্তব্য চলে এসেছিল।

উল্লেখ্য, ১৪ জুন সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম দাবি করেন, মুক্তিযুদ্ধে তার পরিবারের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে।

তিনি বলেন, ‘আমার বাবা, আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা–চাচা) সাত ভাই, চারজন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আমি জুলাইযোদ্ধা।’

আব্দুল মুনতাকিমের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button