Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশ

আর্জেন্টিনার পতাকা চুরি: ফিরে পেতে পুরষ্কার ঘোষণা, থানায় অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকায় আর্জেন্টিনার একটি বড় পতাকা চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে এলাকার কিছু তরুণ “ভেরুসেল এক্সপ্রেস ক্লাব” নামে একটি সংগঠন গড়ে তোলে। ক্লাবের সদস্যরা চাঁদা তুলে ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করে এবং তা সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় রাস্তার পাশে টানিয়ে রাখে।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা পতাকাটি চুরি করে নিয়ে যায়।

পরে পতাকাটি খুঁজে না পেয়ে ক্লাবের সদস্য টুটুল সিকদার শুক্রবার বিকেলে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেন। অভিযোগে কাউকে নির্দিষ্টভাবে আসামি করা হয়নি, সব আসামিই অজ্ঞাত।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তিনি বলেন, “প্রকাশ্যে ও গোপনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

অন্যদিকে ক্লাবের সদস্যরা জানিয়েছেন, পতাকাটি খুঁজে পেতে কেউ তথ্য দিলে বা ফেরত দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button