Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

এক ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরে শুক্রবার বিকালে নিজেদের শয়ন কক্ষের চালের বাঁশের সঙ্গে এক ওড়নায় ঝুলে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উভয় পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় পুলিশের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের সদস্যদের কাছে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে নাটোর সদরের ঢালান এলাকার আনোয়ার হোসেনের ছেলে অটোরিকশা চালক রাকিব হোসেনের (২২) সঙ্গে একই এলাকার আজিজুল ইসলামের মেয়ে লিজা খাতুনের (২১) দুই বছর আগে বিয়ে হয়। বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়িও হয়ে যায়।

পরে দুপক্ষের সমঝোতায় আবার তারা সংসার শুরু করেন। শুক্রবার জুমার নামাজ শেষে রাকিব হোসেন বাড়ি ফিরে স্ত্রী লিজা খাতুনের সঙ্গে নিজের ঘরেই অবস্থান করছিলেন। এ সময় পরিবারের অভাব অনটন নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলেও দুজন ঘরের মধ্যেই অবস্থান করেন।

একপর্যায়ে তাদের আর কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হলে ঘরের দরজা-জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখতে পান তারা শয়ন কক্ষের চালের বাঁশের সঙ্গে এক ওড়নায় ঝুলে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

নাটোর থানার ওসি মো. মুনসুর রহমান শুক্রবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button