Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
গ্রাম বাংলাদেশবাংলা

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক মুসল্লির আকস্মিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন জমির পরিমাপক (আমিন) ছিলেন। এলাকায় একজন সজ্জন ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে তার বেশ পরিচিতি ছিল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৫ জুন) রাতে এশার নামাজ আদায়ের জন্য ধনীরামপুর বাজার মসজিদে যান গিয়াস উদ্দিন। ফরজ নামাজ শেষ করে তিনি যখন বেতর নামাজ আদায় করছিলেন, তখন দ্বিতীয় রাকাতের রুকুতে থাকা অবস্থায় হঠাৎ সামনের দিকে ঝুঁকে মেঝেতে পড়ে যান। বিষয়টি খেয়াল করে আশেপাশের অন্য মুসল্লিরা দ্রুত তার কাছে এগিয়ে যান। এ সময় তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, নামাজরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৯ জুন) সকালে ধনীরামপুর খেলার মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার এই আকস্মিক ও পবিত্র মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button