Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রত্যাশিত সমঝোতা স্মারক (এমওইউ) আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সের ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে অবস্থানকালে নথিটিতে স্বাক্ষর করেন। একই সময়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের চুক্তি স্বাক্ষরের ছবি ও বিস্তারিত তথ্য প্রকাশ করে।

ভার্সাই প্রাসাদ থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং তিনি নিজেই ভার্সাইয়ে এর চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।

অন্যদিকে, ইরনা প্রকাশিত ছবিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন করতে এবং পরে দুই দেশের রাষ্ট্রপ্রধানের স্বাক্ষরসংবলিত নথি প্রদর্শন করতে দেখা যায়। ইরানি সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই সমঝোতা দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইরানের সরকারি সূত্র জানিয়েছে, এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো উভয় দেশের মধ্যে সংঘাত ও বৈরিতা কমিয়ে আলোচনার নতুন পথ তৈরি করা। চুক্তির আওতায় যুদ্ধবিরতি, আঞ্চলিক স্থিতিশীলতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পরবর্তী আলোচনার ভিত্তি তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও, স্থায়ী সমাধানে পৌঁছাতে এখনও বেশ কয়েকটি জটিল বিষয়ে আলোচনা বাকি রয়েছে।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সংশ্লিষ্ট খবর

Back to top button