Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বাংলা টিভি ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানান।

বুধবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া সংক্ষিপ্ত এক বার্তায় সারজিস লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই।” সীমান্তঘেঁষা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জেলার নিরাপত্তা বিবেচনায় তার এই আহ্বান দ্রুতই সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ব্যাপক সাড়া দেখা যায়। অনেক ব্যবহারকারী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের পক্ষে মত দেন।

রবিউল ইসলাম পুলক নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, “চমৎকার প্রস্তাব। দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” অন্যদিকে মুনতাসির ই জান্নাত লিখেছেন, “এটি বাস্তবায়িত হলে খুবই ভালো উদ্যোগ হবে। আমাদের অঞ্চলে একটি ক্যান্টনমেন্টের প্রয়োজন রয়েছে।”

ইয়াসিন এইচ শিকদার নামের আরেকজন মন্তব্যে বলেন, “সবাই সহযোগিতা করলে এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব।” এছাড়া আরও অনেক ব্যবহারকারী সীমান্ত নিরাপত্তার স্বার্থে এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

সারজিস আলমের এই আহ্বানের পর পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা জোরদার এবং সেখানে সামরিক অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button