গ্রাম বাংলাদেশবাংলা
বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে নিহত দুই শিশু

ফেনী প্রতিনিধি: ছাগলনাইয়া ও ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ফুলগাজী থানার ওসি মিজানুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার বিকালে বৈরি আবহাওয়ার মধ্যে দুই শিশু পৃথক দুইটি স্থানে খেলা করেছিল। ঝড়ো হাওয়ার সাথে মেঘের গর্জনে বজ্রপাতে শিশু দুইটি অজ্ঞান হলে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর পূর্ব পাড়ায় আবুল হোসেনের বাড়িতে ও ছাগলনাইয়ার মহামায়াতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো, বসন্তপুর পূর্ব পাড়ার মো. শহীদের মেয়ে নাদিয়া আক্তার (১০) ও ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের আবির হোসেন (০৭)।



